যশোরের অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সাথে ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল হোসেন বিশ্বাস, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সদস্য আক্তারুজ্জামান, সাকিবুর রহমান, জাকির হোসেন হৃদয়,রকিবুল ইসলাম রুবেল, ডিআর আনিস, এসকে আনিস, জসিম উদ্দিন বাচ্চু,গাজী আবুল হোসেন, আশরাফুল আলম,তাওহীদ আল ওসামা, রনজিত মল্লিক,মোঃ কামাল হোসেন প্রমুখ।
#চলনবিলের আলো / আপন