সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারী) বিকালে নান্দাইল মডেল থানা সংলগ্ন সংগঠনের কার্যালয়ে উক্ত কম্বল বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে পূর্ব তালিকা মোতাবেক তিন শতাধিক গরিবী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে সংগঠনের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি মোঃ সেলিম ভূইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মোঃ ফজলুল হক ভূইয়া, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতিমা পপি, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক, মিস্ত্রীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালাহউদ্দিন, প্রভাষক মোঃ খায়সারুল ইসলাম ফকির, মানবাধিকার কর্মী ফাহমিদা আহম্মেদ প্রমুখ।
এসময় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নান্দাইল উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।