সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

চৌহালীর নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৬-০২-২০২২) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নির্বাচিত চেয়ারম্যানদের  শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
 সিরাজগঞ্জ  জেলা প্রশাসক ডঃ ফারুক আহমেদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ  করেন চৌহালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত  চেয়ারম্যানগন। তারা হলেন মোঃ আবু সাঈদ বিদ্যুৎ, মোঃ রমজান আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ মিজানুর রহমান বাবলু, আবুল কালাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার,  সহ অন্যান্য উপজেলার চেয়ারম্যানগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
 একই দিনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সকল সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ গ্রহন করেন উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে। শপথ পাঠ করান চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন।
এ সময়  উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,  উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজ,  বি,আর,ডি বি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার মোঃ আরিফ সরকার, উপসহকারি কৃষি বিদ মোহাম্মদ আলী, উপসহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম,   সাংবাদিক মাহমুদুল হাসান, জুয়েল সরকার, ইদ্রিস আলী, দাউদ রানা, রোকনুজ্জামান, ইমরুল হাসান, আঃ লতিফ, মামুন রেজা, আলমগীর প্রমুখ। স্থল ইউনিয়নের ২ নং সংরক্ষিত নারী সদস্য সালমা জাহান  ৬ বার ও  উমারপুর ইউপিতে মুঞ্জু সরকার একাধিক বার সদস্য পদ লাভ করেন। এছাড়াও ঘোরজান ইউনিয়নে এক ওয়ার্ড  সাধারণ সদস্য পদে আগামী কাল ৭ ফেব্রয়ারী সোমবার দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।