সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ শাহে আলম

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
বানারীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী, উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান।আমি আমৃত্যু তাঁদের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁদেরসহ জনকল্যাণে কাজ করে যাবো। রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ৫ তলা ভিত বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের বরিশাল বিভাগীয় প্রধান প্রদীপ কুমার ঘোষ, মুক্তিযুদ্ধ কালীন বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ(ওসি) হেলাল উদ্দিন, উপজেলা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, বরিশাল সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনসার আলী হাওলাদার, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু প্রমুখ। বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সহকারী অধ্যাপক জাকির হোসেন, বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ নাথ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, বাইশারী ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আ. রহিম মাল, উপজেলা যুবলীগ নেতা  মু. মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা, তপু খান, মশিউর রহমান সুমন ও স্বপন মাঝি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) প্রায় ৪ কোটি টাকা অর্থায়নে বানারীপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে  ৫ তলা ভিত বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের  তিনতলা ভবন নির্মিত হচ্ছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।