বটবৃক্ষ শিল্পী পরিবারের পক্ষ থেকে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকাল ৪টায় ভৈরব শ্রীনগরে (প্রাইমারী স্কুল সংলগ্ন) বটবৃক্ষ শিল্পী পরিবারের উদ্যোগে মো.শফি সুমনের সভাপতিত্বে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বিশিষ্ট চিকিৎসক ডা.মো.জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মহি উদ্দিন জুয়েল, সমাধান টিভির চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম এ লতিফ।
এ সময় বটবৃক্ষের পক্ষ থেকে প্রায় অর্ধশত লোক কে কম্বল বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন