ময়মনসিংহের নান্দাইলে ৩ নং নান্দাইল ইউনিয়নের কৃষকের গরু চুরির ঘটনা ঘঠেছে ২ ফেব্রুয়ারি ।
উপজেলার ভাটি পাচানীর মোড়ল বাড়ী লাল মিয়া নামে কৃষকের। লাল মিয়া দিন আনে দিন খায়। তারপরও তার শারীরিক অক্ষমতায় প্রতিদিন কাজে যেতে পারেননা।তার স্ত্রী ফাতেমা বলেন একটা গরু থেকে বছরের পর বছর লালনপালন করে ৫ টি গরু গোয়ালে হয়। গরুর খারার যোগান দিতে গিয়ে নিজেকে অনাহারে অর্ধহারে রেখেছেন। গাভীর দুধ নিজে না খেয়ে বাছুরের জন্য রেখে দিয়েছেন। গরু নিয়ে ফাতেমার স্বপ্ন ছিল সুদূর প্রসারি।
কিন্তু গত ২/২/২২ তারিখে রাতে গরু চোর তার গোয়ালের ৫ টি গরু চুরি করে নিয়ে যায়! ( তার মধ্য একটা গাভীন গরু আছে) তার সংসার চালানোর চাকাকে এবং ভবিষ্যৎ স্বপ্নকে চুরমার করে দিয়েছে গরু চোর । স্বামীস্ত্রীর বুকফাটা আর্তনাথে এলাকার মানুষ অশ্রু নিবারণ করতে ব্যর্থ। প্রশাসনের সহযোগীতা চায় পরিবারটি। ০৩-৯২-২২ইং তারিখে নান্দাইল মডেল থানায় জিডি ( জিডি নং১২৮) করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন