সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রথম ও একমাত্র নারী চেয়ারম্যান বিলকিস জাহান 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

ষষ্ঠ ধাপে গোপালপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিলকিছ জাহান। তিনি উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

এ ইউনিয়নে ১১টি ভোট কেন্দ্রে মোট ২৬ হাজার ৫৬০ ভোটারের মধ্যে তিনি নৌকা প্রতীকে ৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে উপজেলায় সর্বপ্রথম ও একমাত্র নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
এ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান ছাড়াও আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী প্রার্থী ছিলেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আজাদ। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৮২ ভোট ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬৯ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু বকর সিদ্দিক চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।
জানা যায়, বিলকিছ জাহান উপজেলার সেনেরচর মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বন্দ আজগরা গ্রামের বাসিন্দা। তিনি হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদারের স্ত্রী। আমিনুল ২০২০ সালের ১ আগস্ট সন্ত্রাসী হামলায় নিহত হন। তিনি এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মাঠপর্যায়ে নির্বাচনী তৎপরতাও শুরু করেছিলেন। এর মধ্যে তিনি খুন হওয়ার পর মাঠে নামেন তার স্ত্রী বিলকিছ জাহান।
সর্বপ্রথম নারী চেয়ারম্যান বিলকিছ জাহান জানান, নারী বলে তিনি পিছিয়ে নেই। ইভিএমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি বিজয়ী হয়েছেন। তার স্বামী দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কারণে তাকে খুন হতে হয়েছে। সন্ত্রাসমুক্ত একটি ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি চেয়ারম্যান হয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।