সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সমাজসেবক মুহিবুল ইসলাম জুয়েল’র দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

সমাজ সেবক মুহিবুল ইসলাম জুয়েল জানাজার নামাজ শেষে নিজ বাড়িতে শুক্রবার সকালে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল দশটায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
এক শোক বার্তায় জুয়েল এর অকাল মৃত্যুতে মন্ত্রী মর্যাদায় জাতির পিতার ভাগ্নে স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রসংগত, সমাজ সেবক মুহিবুল ইসলাম জুয়েল (৩৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জুয়েল আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন এর ছোট শ্যালক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।