বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে কেক টাকা আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই যুগান্তরের স্বপ্নদ্রষ্ঠা ও স্বপ্ন সারথি মরহুম বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। পরে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক। স্বজন উপদেষ্ঠা ও যুগান্তর নান্দাইল প্রতিনিধি মো. এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং যুগান্তর স্বজন মো. মাহবুব আলম খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম আনজু, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন ভূইঁয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি ডা: ফখর উদ্দিন ভূইঁয়া, স্বজন সমাবেশ নান্দাইল শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, লেখক কলামিষ্ট মো. সাইদুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, ডাঃ মঞ্জুরুল হক, সমাজ সেবক আবদুল মান্নান, ফরিদ মিয়া, রমজান আলী প্রমুখ সুধীজন। পরে ইনকিলাব সাংবাদিক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন। পরে দৈনিক যুগান্তরের সৌজন্যে নান্দাইল চৌরাস্তা এলাকায় ঘন্টাব্যাপী ৫শতাধিক ব্যক্তির মাঝে বিনামূল্যে অতিথিরা করোনাকালীন সময়ের মাস্ক বিতরণ করেন।
#চলনবিলের আলো / আপন