সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় উপ আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর আওতায় ঝরে পড়া এবং কখনও স্কুলে যায়নি এমন ৩০ শিক্ষার্থীকে নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ভোস্ড উদ্যোগে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। একই সাথে উপজেলার ৫টি ইউনিয়নে ৬০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের কেন্দ্রটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সংস্থার বরিশাল জেলা সমন্বয়কারী ও স্কুল কর্মসূচীর প্রধান কর্মকর্তা মহাদেব দাস’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জানে-ই-আলম হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, বরিশাল জেলা প্রোগ্রাম ম্যানেজার এসএম নিজাম উদ্দিম, উপজেলা মনিটারিং কর্মকর্তা মো. শাহআলম, ইউপি সদস্য মমতা বিশ্বাস, ওই বিদ্যালয়ের শিক্ষক সীমা আক্তার।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।