সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা,করোনা আঁচড়ে পড়ার আসংখ্য,উপজেলা প্রশাসন নিরব

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
যশোরের অভয়নগর উপজেলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি-নিষেধ থাকলেও মানা হচ্ছে না। উপজেলা প্রশাসনের নেই কোন পদক্ষেপ। উপজেলার সব থেকে বড় মোকাম শিল্প বন্দর নওয়াপাড়া। এখানে বেশ কয়েকটি  বাজার রয়েছে। যশোর খুলনা মহাসড়কের পাশে থাকা বাজার গুলোতে মানা হচ্ছেনা  স্বাস্থ্যবিধি। রাজঘাট, তালতলা, আকিজ সিটি, ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, প্রেমবাগবাজারে লোক সমাগম দেখা গেছে, সেই সাথে দোকানপাট  খোলা। ওষুধ, নিত্য পণ্য, কাঁচাবাজার, হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সব কিছুই খোলা রয়েছে। কারো মুখে মাক্স নেই, স্বাস্থ্যবিধির কোন কিছু চোখে পড়ছেনা। উপজেলার এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র যেমন, ধোপাদী নতুন বাজার, সুন্দলীবাজার, পায়রাবাজার, বউবাজার, মথরাপুরবাজার, রাঙ্গারহাট বাজার, মাগুরা বাজার, ঝিয়াডাঙ্গা বাজার, ডহর মশিয়াটিবাজারে মানুষের জটলা কারো মুখে মাক্স নেই। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।
করোনা- ওমিক্রন ছড়ানোর আসংখ্যয় সরকার ঘোষণা দিয়েছে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে পালন করতে হবে। তাহলে মানা হবে না কেন  স্বাস্থ্যবিধি এ প্রশ্ন এলাকাবাসীর।
সচেতন মহল জানান, প্রশাসনের পক্ষ থেকে বেশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিনিষেধ  অরোপ করা হচ্ছেনা। যে কারনে নওয়াপাড়া বাজার সহ  গ্রামের বাজারে ও মানা হচ্ছে না।
সরে জমিন সুন্দলী বাজার, ধোপাদী বাজার, পায়রাবাজার, বউবাজার, মথরাপুরবাজার, রাঙ্গারহাট বাজার, মাগুরা বাজারে দেখা গেছে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মাস্ক বাদে মানুষের আনা গোনা।  হচ্ছে দোকানপাট সহ সব কিছুই চলছে অনিয়ম ভাবে।
অনেক ব্যবসায়ীরা জানান,আমাদের সবাইকে এই সরকার ঘোষণা করা স্বাস্থ্যবিধি  মানতে হবে। তা-না হলে আমাদের ক্ষতি আমরাই করছি। বেশির ভাগ বাজারে মানুষের জটলা লেগে থাকে  চায়ের দোকান সহ সব দোকান সকাল থেকে রাত ১০টা পযন্ত খোলা হচ্ছে।
এলাকা ঘুরে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। অধিকাংশ মানুষের মুখেই ছিল না মাস্ক। শারীরিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মানার বালাইও ছিল না।
করোনা-ওমিক্রন সংক্রমণের এমন অবস্থায় স্বাস্থ্যবিধি জোরদার করা জরুরি  উপজেলা প্রশাসনের।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আলীমুর রাজীব বলেন, সরকার ঘোষিত  আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। তা-না হলে ভয়াভহ বিপদের সম্মুখীন হতে হবে। এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আক্তার বলেন, আমরা ইতি মধ্যে মোবাইল কোট পরিচালনা করেছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অভিযান চলমান থাকবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।