সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে সাংবাকিদদের সাথে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

সাংবাদিকতা একটি কঠিন পেশা। এ পেশার শুরু হয় নেশা থেকে। পরে সেটা পেশা হয়ে যায়। বরিশালে এর পূর্বে আমার কাজ করা হয়নি। তাই এখন যখন সুযোগ পেয়েছি পুরো বরিশালকে সাংবাদিকদের চোখ দিয়ে দেখতে চাই।
সোমবার দিবাগত রাত আটটার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, বরিশালে সদ্যযোগদান করা বিভাগীয় কমিশনার মো. আহসান আমীন। তিনি আরও বলেন, চাকরির সুবাধে বাংলাদেশের সকল বিভাগে আমার কাজ করার সুযোগ হয়েছে। শুধু বাকি ছিলো বরিশাল। তাই যখন শুনলাম আমাকে বরিশালে বিভাগীয় কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে, তখন আমি ভিষন খুশি হয়েছি। ভাবলাম এ সুযোগে বরিশালকে চেনা ও কাজ করার ইচ্ছাপূরন হবে।
বরিশাল সার্কিট হাউজের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, আমার পর্যবে¶ন ও মূল্যায়নে বরিশালের সাংবাদিকরা দেশ সেরা। তারা সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট এসএম ইকবাল, মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।