বরিশালে আগৈলঝাড়ায় এক প্রভাবশালীর হয়রানির কারনে একটি গ্রামের শত শত পরিবার জিম্মি হয়ে পড়েছে। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন বাগধা গ্রামের মৃত.কালা মিয়া সরদারের ছেলে মোক্তার সরদারের কাছে ওই এলাকার শতশত নিরহ লোকজন হয়রানির শিকার হচ্ছে। মোক্তারের বিরুদ্ধে এলাকায় কোন কথা বললেই মারধরসহ চলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। প্রভাব খাটিয়ে একাধিক পরিবারের জায়গা দখল সহ বিভিন্ন সময়ে নিরহ লোকজনকে ভয় ভীতি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ করেছে এলাকাবাসী। প্রভাবশালী মোক্তারসহ তার চার ভাইয়ের অত্যাচার থেকে এলাকাবাসী মুক্তি পাওয়ার দাবীতে রোববার সন্ধ্যায় সাতলা-বাগধা সড়কে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সফিউদ্দিন ধামার বাড়ির সামনে প্রায় এক কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী প্লে-কাড(ফেস্টুনর্) হাতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব মিয়া, সংরক্ষিত ইউপি সদস্য নুরুন নাহার, নিযার্তিত প্রতিবন্ধী আ.খালেক মিয়া, সেলিম মিয়া, হানিফ মিয়া, হালিম মিয়া, দেলোয়ার মোল্লা, মাহাবুব আলী খান, পোষ্ট মাস্টার চাঁন মিয়া, মাহাবুব মোর্শেদ লিখন ও মাহামুদুল হাসান সাগরসহ পাঁচ শতাধিক এলাকাবাসী। মোক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন তিনি। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহার ইসলাম বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন