সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে গো-খাদ্যের সংকট : হিমসিম খাচ্ছে কৃষক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২

নওগাঁর আত্রাইয়ে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে গোবাদি পশু পালন নিয়ে হিমসিম খাচ্ছে কৃষক। এলাকায় গো-খাদ্য হিসেবে ধানের খড়ের সংকট হওয়ায় উচ্চ মূল্য দিয়ে অন্য উপজেলা থেকে আনা হচ্ছে খড়।

জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নের হাজার হাজার কৃষক গৃহপালিত জন্তু হিসেবে গরু প্রতিপালন করে থাকেন। এ ছাড়াও খামারি হিসেবে গরুর খামার রয়েছে বেশ কয়েকটি। বিশেষ করে কৃষকরা গো-খাদ্য হিসেবে ধানের খড় ও মাঠের ঘাসের উপর নির্ভর করে থাকেন। বর্সা মৌসুমের পর বিভিন্ন মাঠে গো বিচরণ ছিল চোখে পড়ার মত। কিন্তু সম্প্রতি প্রায় সব মাঠই বোরো চাষের জন্য উপযোগী করে তুলতে পানি দিয়ে মাঠের জমি কাদা করা হচ্ছে। অনেক মাঠে বোরো চাষ শুরুও হয়েছে পুরোদমে। ফলে গরু ছাগর মাঠে নিতে পারছেন না কৃষকরা।

এদিকে এ মৌসুমে আমন ধানের খড়ই গো-খাদ্য হিসেবে নির্ভরশীল হয়। গতবার দফায় দফায় অতি বৃষ্টিতে আমন চারা ডুবে যাওয়ায় উপজেলার মাঠগুলোতে তেমন আমন চাষও হয়নি। ফলে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গো-খাদ্যের। আর এ গো-খাদ্যের চাহিদা মেটাতে অন্যান্য এলাকা থেকে উচ্চ মূল্য দিয়ে কিনে আনতে হচ্ছে আমন ধানের খড়। রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার সজিব বলেন, আমরা প্রায় প্রতিদিন ভ্যান যোগে আমন ধানের খড় আমাদের এলাকা থেকে আত্রাইয়ে বিভিন্ন গ্রামে নিয়ে এসে বিক্রি করি। এতে আমাদের লাভও ভাল হয়। উপজেলার কাঁন্দওলমা গ্রামের ওহিদুর রহমান বলেন, আমি গরু প্রতিপালন করতে গিয়ে চরম হিমসিম খাচ্ছি। গো-খাদ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এক ভ্যান আমনে খড় ১ হাজার ৮০০ টাকা করে কিনতে হচ্ছে। অথচ আমাদের এলাকায় আমন ধান হলে এ খড় ১ হাজার ২০০ টাকায় পেতাম।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।