মাহুক ফাউন্ডেশন একটি গবেষনা ও খামার উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠান। আগামীর অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক স্বপ্নযাত্রী। MAHUK FOUNDATION এর উদ্যোগে পঞ্চবার্ষিকী খামার উন্নয়ন প্রকল্প’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩০ জানুয়ারি ২০২২ খ্রি.)জামালপুর জেলা,ইসলামপুর উপজেলার,ফকিরপারা গ্রামে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.আনিসুর রহমানের সভাপতিত্বে পঞ্চবার্ষিকী খামার উন্নয়ন প্রকল্প’ বিষয়ক সভার আয়োজন করা হয়।
চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বলেন,’মাহুক ফাউন্ডেশন দারিদ্র বিমোচন,আর্থ-সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকারবদ্ব। আমরা স্বপ্ন দেখি আগামি ৫ বছরে এক কোটির ও বেশি মানুষের কর্মসংস্থান হবে আমাদের এই মাহুক ফাউন্ডেশনের হাত ধরে। বাংলাদেশ হবে এক অপ্রতিরোধ্য অর্থনৈতিক শক্তিশালী দেশ। আমরা আশা করি আগামীর সোনার বাংলাদেশ বিনির্মাণে জনগন ও বাংলাদেশ সরকার মাহুক ফাউন্ডেশনের পাশে থাকবে।
কর্মশলায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালকসহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।