সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুনধারার মাসব্যাপী কম্বল বিতরণ সমাপ্ত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক না কেটে মাসব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তোপখানা রোডস্থ কার্যালয়ে এই কর্মসূচিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মমতার রাজনীতি, দুর্নীতি থামাতে তারুণ্যের রাজনৈতিক প্লাটফর্মের সাথে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারার রাজনীতিকগণ সকল অন্যায়কে প্রতিহত করবে লোভ মোহহীন নিরন্তর রাজপথে থেকে। করোনা পরিস্থিতিতে অন্য সকল দল যখন নিষ্ক্রিয় ছিলো, তখন নতুনধারার রাজনীতিকরা যেভাবে রাজপথে ছিলো, জনগনের পাশে ছিলো, আগামীতেও থাকবে ইনশাল্লাহ।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর মোমিন মেহেদীর নেতৃত্বে বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের এবং বিভিন্ন জেলা উপজেলার শত শত ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে ‘রেডর‌্যালী’র মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিলো নতুনধারা বাংলাদেশ এনডিবি।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।