সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে আশ্রয়ন প্রকল্প পরিদর্শণে বিভাগীয় কমিশনার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় দফায় ৫০টি এবং তৃতীয় দফার ৪০টি গৃহনির্মাণ কাজ শনিবার দুপুরে পরিদর্শন করেছেন নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো, তিনি যেনো এভাবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পে দুইটি বৃক্ষ রোপণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।