টাঙ্গাইলের গোপালপুরে গরীবের ভিজিএফ কার্ডের তালিকায় মো. মিনারুল নামে এক ইউপি মেম্বার প্রার্থীর নাম রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ওই মেম্বার প্রার্থী উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি তিনি তালা মার্কা প্রতীক পেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
স্থানীয়রা জানান, মেম্বার প্রার্থী মিনারুল গরীবের ভিজিএফ কার্ডে ভাগ বসিয়েছেন সে। এছাড়া তার পরিবারের লোকজনদের নামেও কার্ডের তালিকায় নাম দিয়ে চাল কিনেন তিনি। অথচ তিনি এলাকার প্রথম শ্রেণির একজন বাসিন্দা। তার এমন কর্মকাণ্ডে এলাকাজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটাররা জানান, মিনারুল ধনী ব্যক্তি হয়েও নিজেকে সে গরীব সাজিয়ে চাল উত্তোলন করেন। নির্বাচনী প্রচারণায় সে দাবি করছে একদম অসহায়। তিনি ধনী হয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে গরীবদের পাত্তাই দিবেন না কথিত মেম্বার প্রার্থী।
গরীবের ভিজিএফ কার্ডে নাম থাকার বিষয়ে মেম্বার প্রার্থী মিনারুল বলেন গরীবের ভিজিএফ কার্ডে নাম থাকার বিষয়ে মেম্বার প্রার্থী মিনারুল জানান- আমার নামে ভিজিএফের কার্ড রয়েছে এটা জানা নেই। এটার ব্যাপারে কিছু জানিও না।
এ বিষয়ে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান, বলেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, এ বিষয়ে আমার খেয়াল আসতেছে না, তবে দেখে জানাতে হবে।
#চলনবিলের আলো / আপন