সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মুজিব শত বর্ষ উপলক্ষে হতদরিদ্র পরিবারে আধা পাকা ঘরের উদ্ভোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে শুক্রবার (২৮ জানুয়ারি) হতদরিদ্র পরিবারের সদস্য জাহেদ আলী ও পালিশী বেগমের বাড়িতে ২লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একটি আধা পাকা ঘর ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নান্দাইল উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন মাস্টার।
এ উপলক্ষে হালীউড়া গ্রামে খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে উদ্ভোধনী সভায় বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবি সমিতির অন্যতম সদস্য এডভোকেট আবদুল ওয়াদুদ ভূইঁয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন ব্যক্তি অর্থায়নে গরিব মানুষের মাঝে ঘর নির্মাণ করে দিয়ে আওয়ামীলীগ নেতা মোঃ জালাল উদ্দিন মাস্টার দৃষ্টান্ত হয়ে থাকবেন।
স্থানীয় সমাজসেবক মোঃ আকতার হোসেন ভূইঁয়া শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, গাজীপুর জেলা যুবলীগ নেতা মাইন উদ্দিন মানিক, নব নির্বাচিত রতন মেম্বার, রাজাবাড়িয়া বাজার কমিটির সভাপতি মোনায়েম হোসেন ভূইঁয়া, বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন, আবদুল মোতালেব ভূইঁয়া, বীরমুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দানবীর সমাজ সেবক আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার নিজস্ব অর্থায়নে ১শত ঘরহীন মানুষের মাঝে ঘর নিমার্ণ করে দেবার প্রক্রিয়ার অংশ হিসাবে ইতিমধ্যে খারুয়া ইউনিয়নে ২টি ঘরের নির্মাণ কাজ শেষ করে ঘরের মালিকের নিকট চাবি হস্তান্তর করেছেন। এছাড়া তিনি শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ সহ বিগত করোনাকালীন সময়ে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।