ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়ায় ইউনিয়নের ঘনিমহেশপুর (বারঘরিয়া) গ্রামে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় উপজেলা তথ্যকেন্দ্র এ উঠান বৈঠকের আয়োজন করেন।
ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবুর সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহহুরা বেগম হুরা, থানা আ,লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,ছাত্রলীগ নেতা মাহিন প্রমুখ।
উঠান বৈঠকের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন উপজেলা তথ্য আপা নজমিন আক্তার শিমু।
প্রধান অতিথির বক্তব্যে উঠান বৈঠকে উপস্থিত মায়েদের নারীর ক্ষমতায়ন, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও জুয়া সম্পর্কে সচেতন করেন।
#চলনবিলের আলো / আপন