সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে যুবক নির্যাতনের অভিযোগে হামলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

নগরীর সিএন্ডবি রোডের “সেইভ দ্যা লাইফ” মাদক নিরাময় কেন্দ্রে মোঃ সোহেল নামের এক যুবককে নির্যাতনের ঘটনায় মাদক নিরাময় কেন্দ্রের মালিকের একটি রেস্টুরেন্টে বুধবার দিবাগত রাতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। নির্যাতনের শিকার যুবক সোহেল নগরীর ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
যুবক সোহেলের স্বজনরা বৃহস্পতিবার জানান, তাদের সন্তান (সোহেল) মাদকাসক্ত হয়ে পড়ায় গত ১৩ জানুয়ারি সেইভ দ্যা লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তির পর সোহেলকে হাতকড়া পরিয়ে এবং লোহার খাটে রেখে নির্যাতন শুরু হয়। এমনকি খাবারেও তাকে কষ্ট দেয়া হয়। বিষয়টি জানতে পেরে বুধবার রাতে মাদক নিরাময় কেন্দ্র থেকে সোহেলকে বাসায় নিয়ে আসলে অসুস্থ হয়ে পরে। রাতেই তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সোহেলের স্ত্রী মরিয়ম জেবু জানান, তার স্বামীকে নির্যাতনের ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিরাময় কেন্দ্রের মালিক শাখাওয়াত হোসেন মিঠু জানান, মাদকাসক্ত সোহেলকে নির্যাতন করা হয়নি। বুধবার সন্ধ্যার পর স্বজনরা এসে তাকে বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই অন্তত ২৫ জন যুবক একত্রিত হয়ে তাদের দুইটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে তাদেও পাঁচজন কর্মী আহত হয়। কোতয়ালি মডেল থানার এএসআই সেলিম রেজা জানান, মাদক নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত যুবককে নির্যাতনের অভিযোগে স্বজনরা দুইটি প্রতিষ্ঠানে হামলা করেছে এমন সংবাদেরর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এবিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।