সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় হত্যার অভিযোগে স্বামী ও পরিবারের বিরেুদ্ধে হত্যা মামলা দায়ের অভিযুক্ত স্বামী অত্মহত্যা প্ররোচনা মামলায় জেল হাজতে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীকে বিদেশ যেতে বাবার পরিবার থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে না পারায় জীবন দিতে হলো দশম শ্রেনী পড়ুয়া কিশোরী গৃহবধু মেঘলা আক্তার ইতি’কে।
মেঘলার মৃত্যুর তিন দিন পর পাঁচ লাখ টাকা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বোনকে হত্যার অভিযোগে বোন জামাই শিহাব হোসেন পাইক (১৯) ও তার বাবা, মা’কে অভিযুক্ত করে আদালতে হত্যা মামলা দায়ের করেছে নিহত মেঘলার ভাই নয়ন সরদার। অভিযুক্ত কিশোর স্বামী শিহাব এর আগে দায়ের হওয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছে।
বুধবার (২৬.১.২২) জেলা অতিরিক্ত চাীফ জুডিসিয়াল মাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলা (সিআর ১২/২২) সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের মৃত রুহুল আমিন সরদারের মেয়ে ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০ম শ্রেণির ছাত্রী মেঘলা আক্তার ইতি’র (১৭) সাথে গত চার মাস পূর্বে একই উপজেলার পাশ^বর্তী যবসেন গ্রামের জাহাঙ্গীর পাইকের কলেজ পড়ুয়া ছেলে শিহাব হোসেন পাইক (১৯) ওরফে ধলুর সাথে সামাজিকভাবে বিয়ে হয়। এর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ফুসলিয়ে নিয়ে পরিবারের অসন্মতিতে শিহাব নোটারী পাবলিকের মাধ্যমে মেঘলাকে বিয়ে করে।
বিয়ের পরে মেঘলার শ্বশুর জাহাঙ্গীর হোসেন পাইক ও শ্বাশুরী ময়না বেগম ছেলে শিহাবের যৌতুক বিহীন বিয়ে মেনে নিতে না পারায় বাবা-মা’র প্ররোচনায় শিহাবকে বিদেশ পাঠাতে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক আনে দেয়ার জন্য মেঘলাকে নানাভাবে অত্যাচার নির্যাতন শুরু করে। মেঘলা তার স্বামী ও শ্বশুর- শ্বাশুরীর নির্যাতনের কথা বাবার পরিবারকে ফোনে জানাতো। অত্যাচার ও নির্যাতনের এক পর্যায়ে গত ২২ জানুয়ারি রাতে মেঘলাকে মারধর করে উল্লেখিত অভিযুক্তরা গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। মেঘলাকে হত্যার পর স্থানীয় কোন লোকজন বা পুলিশকে খবর না দিয়ে লাশও নামিয়ে ফেলে তারা।
আদালতে অভিযোগ আরও বলা হয়েছে, শিহাবের পরিবার প্রভাবশালী হওয়ায় থানা পুলিশের উপর প্রভাব বিস্তার করে ২৩ জানুয়ারি পুলিশের লিখিত এজাহারে মেঘলা আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তার মা’য়ের অসন্মতিতে স্বাক্ষর নিয়ে একটি মামলা গ্রহন করে পুরিশ, (জিআর ১০/২০২২)।
ওই মামলার তদন্তকারী অফিসার এসআই মো. নূর আলম আত্মহত্যার প্ররোচনায় স্বামী শিহাবকে আটক করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত শিহাবকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
আদালতের বিজ্ঞ বিচারক নয়ন সরদারের অভিযোগ আমলে নিয়ে আদেশের জন্য পরবর্তি দিন ধার্য করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।