সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবস ও বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবস ও আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি প্রোগ্রাম, দি-লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর সহযোগিতায় এবং আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ধাইধাই পাড়া এলাকায় সংস্থার নিজস্ব জায়গায় এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রতিবন্ধী সংস্থার সমস্যা ও পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ জফর আলী। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবন্ধীদের সামাজিক উন্নয়নে সরকারের ভুমিকা ও আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আবুল বাশার, টিএলসি রেজাউল করিম, লেপ্রসী মিশন জেলা প্রতিনিধি ওমর ফারুক, লেপ্রসী মিশনের উপজেলা ইনচার্জ মরিয়ম আক্তার প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার বার্ষিক অর্জন, আগামী বছরের পরিকল্পনা এবং গত বছরের হিসাব নিকাশ উম্মুক্ত উপস্থাপন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।