সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল সদর আসনের এমপি ও ইউএনও করোনায় আক্রান্ত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, গত সোমবার (২৪ জানুয়ারি) সংসদে নমুনা দেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। পরের দিন ফলাফল রিপোর্টে তার পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বুধবার (২৬ জানুয়ারি) সকালে নমুনা পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘করোনাভাইরাসের বুস্টার ডোজসহ সব টিকা নিয়েছি। তারপরও করোনায় আক্রান্ত হয়েছি।’ ইউএনও রানুয়ারা খাতুন বলেন, ‘এবারসহ তিনবার করোনায় আক্রান্ত হলাম। দুদিন ধরে জ্বর জ্বর ছিল। করোনার উপসর্গ ছিল। গতকাল রাতে শরীর বেশি খারাপ লাগায় সকালে নমুনা দিয়েছিলাম। পরীক্ষায় করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।