সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাঃ সম্পাদকের মাতার ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের দর্পণ ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোঃ জাহেরুল ইসলামের মাতা মোছাঃ জয়গুণ নেছা (১০৮) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে বুধবার (২৬ জানুয়ারি) সকালে ইন্তেকাল করেন ( ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২পুত্র ও পুত্রবধু, ৩কন্যা সহ জামাই,নাতি-নাতনী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বিকেল ৩টায় রামপুর দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়ে বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। সাংবাদিক জাহেরুল ইসলামের পিতা মৃত হাকিম উদ্দীন শিক্ষকতা পেশায় অবসর গ্রহনের পর গত ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন। সাংবাদিকের মাতার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম (কচি), আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব সহ রুহিয়া, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের শুভাকাক্সিখ সংবাদকর্মীগণ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।