সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের মধুপুরে মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির  ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
টাঙ্গাইলের মধুপুরে মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার(২৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্ষন্ত মধুপুর দৈনিক বাজারের নিজ অফিস প্রাঙ্গণে এই ভোট গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ১৯৯৪ সনে গঠিত হওয়া সমিতির মোট সদস্য সংখ্যা ১৭১জন। এর মধ্যে ৪জন মৃত্যুবরণ করায় মোট ভোট সংখ্যা ১৬৭টি। নির্বাচনে মোট ১৭জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন এর মধ্যে ১জন বিনাপ্রতিদ্ধন্দিতায় সহ মোট ৯জন বিজয়ী হবেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইটিং অফিসার উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা রুবেল মিয়া। ভোট চলাকালীন সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাবলু আকন্দ, শিল্প ও বণিক সমিতির উপদেষ্টা বিল্লাল হোসেন ফকির, বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি আঃ সামাদ, মৎস্যজীবি লীগের সভাপতি আঃ হালিম, প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, যুবলীগ নেতা খন্দকার শিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভোট কেন্দ্রে  আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মধুপুর থানার এস আই মামুনুর রশিদ সহ তার সঙ্গীয় পুলিশ সদস্যগন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।