সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

শাবিপ্রবির ভিসির মত অধিকাংশই দুর্নীতিগ্রস্থ : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আপনি তো জানেন, শাবিপ্রবির ভিসির মত অধিকাংশ ভিসিই দুর্নীতিগ্রস্থ; এদের হাত থেকে শিক্ষার্থী-শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করা আপনার দায়িত্ব। সেই দায়িত্ব পালনে অবহেলা করলে ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না।

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ২৬ জানুয়ারি বেলঅ ১১ টায় অনুষ্ঠিত ‘শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, রফিকুন্নবী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিলীমা চক্রবর্তী, চন্দন চন্দ্র পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ এসময় বলেন, দেশে শিক্ষা-বইমেলা নিয়ে আমাদেরকে আরো ভাবতে হবে। বাণিজ্য মেলা হলেও বইমেলা বন্ধের ষড়যন্ত্র চলছে; যা প্রতিহত করে বইমেলা বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসার আহবান জানাতে হবে। একই সাথে অর্থনীতি সচল রাখতে যেমন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।