রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন একই সময় একইস্থানে পৃথক একটি মানববন্ধন করে।
বিক্ষুব্ধরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাতটি কলেজে পরীক্ষা চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত পরীক্ষা করোনার কারনে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তাদের পরীক্ষা আটকে রয়েছে। তাছাড়া বাণিজ্য মেলাসহ নানা কর্মকান্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। শেষে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য বরাবরে বিএম কলেজের অধ্যক্ষর কাছে স্মারকলিপি পেশ করেন। এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।