রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি ফায়ার মোড়ে ঢাকনাবিহীন ড্রেন ২টি মরণ ফাঁদে পরিণত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

ঝালকাঠি ফায়ার মোড়ে ঢাকনাবিহীন ২টি ড্রেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ফায়ারমোড় থেকে কোর্ট রোড এবং ঝালকাঠি কলেজ রোডের যাওয়ার পূর্ব কোনে  ২দিকের ড্রেনে ২টি ঢাকনা না থাকায় প্রায়ই পথচারীরা পড়ে আহত হয়। অনেক সময় গাড়ীর মোড় ঘুরতে গিয়ে চাকা ডাকনাবিহীন ড্রেনে পড়ে দূর্ঘটনার শিকার হয়। শনিবার (২২ জানুয়ারী) লায়লা বেগম নামে এক মধ্য বয়সী মহিলা ফায়ার মোড়ের পূর্ব কোনে বাচ্চাসহ অটোরিকসা থেকে নামতে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে যায়। তিনি পায়ে আঘাত লেগে আহত হন। তার সাথে থাকা বাচ্চাটিও বেদম ব্যথা পায়। তাদের কান্নাকাটি শুনে পাশের পথচারীরা ড্রেন থেকে তুলে উঠিয়ে চিকিৎসার জন্যে ঝালকাঠি হাসপাতালে পাঠায়। এভাবে প্রায়ই ড্রেনে পড়ে দুর্ঘটনার শিকার হন  সাধারণ মানুষ।
ফায়ারমোড়ে কর্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ট্রাফিক কর্মকর্তা জানান, এই ড্রেনে পড়ে অনেকেই আহত হয়। আমাদের চোখের সামনেই দুর্ঘটনা ঘটে। পৌর কাউন্সিলরদের ডেকে এনে দেখানো উচিত। তারা কোন ব্যবস্থা নিচ্ছে না কেন বুঝতে পারছি না ?
এ বিষয়ে আইনজীবি সহকারী  জেএম আহম্মেদ বলেন, “সত্যি এটা দু:খজনক। প্রাণকেন্দ্রের চেীমাথায় এই অবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝালকাঠি উপজেলার সাদারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় এ বিষযে জানান, “মনে হয় এগুলো দেখার কেউ নাই। অবিলম্বে  কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে আশা প্রকাশ করছি।”
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার জানান, “মেয়র মহোদয় বর্তমানে অসুস্থ আছেন। তিনি সুস্থ হয়ে অফিসে আসলে ৭ দিনের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহন করবো।”

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।