রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষকের দুই দিনের বেতন কর্তন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল-এর নৈমিত্তিক ছুটির আবেদন মঞ্জুর না করে হাজিরা খাতায় অনুপস্থিত লিখে দুই দিনের বেতন কর্তন করেছেন প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী। অপরদিকে কর্তনকৃত বেতনের অর্থ চেয়ে ১৩ জানুয়ারি ২০২২ তারিখে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করেছেন ওই মৌলভী শিক্ষক । এব্যাপারে মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, করোনাকালে গত ২০ ও ২১ আগস্ট ২০২১ তারিখে আমার এবং আমার সন্তানের প্রচন্ড জ্বর, সর্দি সহ কাশি থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নাই মর্মে ২২ আগস্ট ২০২১ তারিখে প্রধান শিক্ষক বরাবরে নৈমিত্তিক ছুটির আবেদন করি। পরবর্তী ২৯ নভেম্বর ২০২১ তারিখে আমার ভায়েরা ভাই’র বাবা হঠাৎ মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবরটি প্রধান শিক্ষককে জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। তিনি ফোন রিসিভ না করার কারণে সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান এড্হক কমিটির শিক্ষক প্রতিনিধি মুকুল চন্দ্র রায়কে অবগত করে দাফন কাজে শরীক হওয়ার জন্য দিনাজপুরে যাই। পরদিন ৩০ নভেম্বর ২০২১ তারিখে প্রধান শিক্ষক বরাবরে নৈমিত্তিক ছুটির আবেদন করি। উল্লেখিত ছুটির আবেদন মঞ্জুর না করে প্রধান শিক্ষক হাজিরা খাতায় অনুপস্থিত লিখেছেন এবং ওই দিনের বেতন কর্তন করেছেন। মৌলভী শিক্ষক আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার ৪জন সন্তান পড়ালেখা করছে। আমার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিষয় নিয়ে মাস্টার্স কোর্সে অধ্যায়নরত, দ্বিতীয় মেয়েটি দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে, তৃতীয় মেয়েটি ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যায়নরত এবং আমার ছোট ছেলেটি ঠাকুরগাঁও লাইফ লাইন কিন্ডার গার্টেন স্কুল এবং হিফজুল কুরআন মাদরাসায় পড়ালেখা করছে। সন্তানদের পড়ালেখার জন্য প্রতিমাসে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, যাহা আমার পক্ষে খুবই কষ্টসাধ্য। পর পর বিল কর্তনে আমি হতাশাগ্রস্থ। প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী বলেন, আমি যা করছি, সবই শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত বিধান মতে করছি। মৌলভী শিক্ষক নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন ঠিকই কিন্তু তিনি প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি মঞ্জুর করে নেননি। বিধানমতে ছুটি মঞ্জুর না হলে বেতন কর্তন করা স্বাভাবিক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।