রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী’র বিরুদ্ধে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ শেষে প্রধান শিক্ষক সকল শিক্ষক-কর্মচারীগণকে মাঠে বসার আহবান করেন। সকল শিক্ষক-কর্মচারীগণের উপস্থিতিতে প্রধান শিক্ষক আকষ্মিকভাবে কর্কশ ভাষায় বলেন, “ আমার কথাগুলো সকলে মনযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে মোস্তফা তুমিও কান পেতে শুনে নাও, আগামী ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। তাই এখন থেকে বিদ্যালয় বন্ধ থাকাকালীন সময় পর্যন্ত তোমোকে বিদ্যালয়ের বাউন্ডারীর ভিতরে প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করছি । বিদ্যালয় খোলার পর সকাল সাড়ে ৯টার পুর্বে এবং বিদ্যালয় ছুটির সাথে সাথে বিদ্যালয়ে থাকতে পারবা না। অন্যথায় আমার পিয়ন তোমাকে বের করে দিতে বাধ্য থাকিবে।” প্রধান শিক্ষক আরো প্রকাশ করেন, মৌলভী শিক্ষক আলমারীর তালায় এসিড মেরে আলমারী ভেঙ্গে গুরুত্বপুর্ণ কাগজপত্র গোপন অথবা নষ্ট করে দিতে পারে। প্রধান শিক্ষক শুধু এসব কথায় বলেননি, তিনি সবার সামনে মৌলভী শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তাকে দেখে নেয়ার হুমকিও দিয়েছেন। মৌলভী শিক্ষক মোস্তফা কামাল বলেন, প্রধান শিক্ষক কর্তৃক আমি অপুরণীয় ক্ষতির আশংকা করছি। তাই নিজের মানসম্মান রক্ষা ও নিরাপত্তার স্বার্থে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করতে বাধ্য হয়েছি। প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী মৌলভী শিক্ষককে পিয়ন দারা বিদ্যালয় থেকে বের করে দেয়া ও হুমকি দেয়ার বিষয়টি এরিয়ে গিয়ে বলেন, মৌলভী শিক্ষক মোস্তফা কামাল বেশী বাড়াবাড়ি করছে।

 

 

#চলনবিলের আলো/আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।