রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে মাদকাসক্ত যুবকের কারাদন্ড

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাদকাসক্ত যুবককে ভ্রম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মরিচ পট্টিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম উপস্থিত থেকে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বন্দরপাড়া এলাকার মোঃ শহীদের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (২০) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। উল্লেখ, মাত্রাতিরিক্ত মাদক সেবন করে নিয়ন্ত্রণহীন ভাবে মোটরসাইকেল চালানোর অভিযোগে আটোয়ারী থানা পুলিশ তাকে ফকিরগঞ্জ বাজার এলাকায় আটক করে। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো/আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।