রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে শীতার্তদের মাঝে আওয়ামীলীগ নেতা শাহজাহান কবির সুমনের কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার অসহায় শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে শনিবার (২২শে জানুয়ারি) সন্ধ্যায় নান্দাইল প্রেসকাব মিলনায়তনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান কবির সুমনের নেতৃত্বে অসহায় মানুষের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। আওয়ামীলীগ নেতা শাহজাহান কবির সুমনের পক্ষে কম্বল বিতরণ করেন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দ। কম্বল বিতরণপূর্ব বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, নান্দাইল প্রেসকাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দ। এ বিষয়ে সাবেক ছাত্রনেতা শাহজাহান কবির সুমন জানান, মানুষ মানুষের জন্য। তাই আমাদের প্রত্যেকে যার যার সামর্থ্য মতে অসহায় গরীব-দুঃখী শীতার্ত মানুষের পাশে দাড়ানো প্রয়োজন। আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়তে এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।

 

 

চলনবিলের আলো/আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।