রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বিজ্ঞান অলিম্পিয়াডে লামায় কলেজ বিভাগে ১ম কোয়ান্টাম কসমো কলেজ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

বান্দরবানের লামা সরকারি মাতামুহুরী কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২-এর প্রাথমিক বাছাই পর্বের উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাত জন বিজয়ীর মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দুজন শিক্ষার্থী প্রথম ও সপ্তম স্থান অধিকার করে। প্রথম হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার রাফি ও সপ্তম স্থান পায় একাদশ শ্রেণির পারভেজ আলম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলাই এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য। গতকাল ২১ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ২৮টি কেন্দ্রে বিভাগীয় অলিম্পিয়াড নামে নির্বাচিতদের নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ৯ ও ১০ জানুয়ারি বান্দরবান পার্বত্য জেলার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২১-এ লামা উপজেলার লামা টাউন হলে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায়  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় বিভাগেই প্রথম হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান প্রোজেক্টে ড্রোন (কোয়াডকপ্টার) তৈরি করেও প্রথম হয়েছে কোয়ান্টাম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

 

 

চলনবিলের আলো/আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।