রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উষ্ণ ভালোবাসা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবছরের ন্যায় এবারও এলাকার শীতার্ত মানুষের জন্য উষ্ণ ভালোবাসা উষ্ণতা-২০২২ উপহার দিয়েছে ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার প্রায় দেড় শতাধিক দুঃস্থ মানুষকে উষ্ণ ভালোবাসার উপহার হিসেবে শীত নিবারণের জন্য কম্বল দেয়া হয়েছে।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান শিপলু।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ সহ উপকারভোগী শীতার্ত মানুষ উপস্থিত ছিলেন। ক্রিয়েটিভ ক্লাব আটোয়ারীর আহবায়ক আবু সাঈদ রাজিব,সদস্য সচিব রুবেল ইসলাম জনি, প্রতিষ্ঠাতা সদস্য আকিব রহমান সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় কম্বল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হয়। উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা এলাকার মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে বরাবর দৃষ্টান্ত রেখে যাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।