রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি ইউনুসসহ আগৈলঝাড়ায় তিন জনের করোনা শনাক্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২

বরিশাল-১ আসনের সাবেক এমপিসহ আগৈলঝাড়ায় নতুন করে ৩ জনের করোনা শনাক্তর খবর শুক্রবার বিকেলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
নতুন আক্রান্ত তিন জনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজন হোম আইস্যুলশনের মাধ্যমে চিকিৎসা প্রদানের কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে বৃহস্পতি ও শুক্রবার করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল-১ আসনের সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ধামুরা শাখার জুনিয়ার ইঞ্জিনিয়ার আশফা উদ্দিন তারা দুজন হোম আইস্যুলশনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া উপজেলার টেমার গ্রামের নুরুজ্জামান হোসেনের ছেলে সজিব হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, সুরক্ষিত থাকতে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।