রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ট্রলী ও ইজিবাইকের  মুখোমুখি সংঘর্ষে নিহত ১  আহত ২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের পালাহার নামক স্থানে বৃহস্পতিবার (২০শে জানুয়ারি) সন্ধ্যায় হ্যান্ড ট্রলী ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দূর্ঘটনা ঘটে। এতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও অকুন্দিপাড়া গ্রামের আব্দুল বারিক মাস্টারের পুত্র কাঞ্চন মিয়া (৩২) নামে ইজিবাইক চালক ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ইজিবাইকের দুজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। নান্দাইল হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, ট্রলীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।