রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ জানুয়ারি) উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ৩৪ নং তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে শুরু হওয়া উক্ত পরীক্ষায় প্রায় ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে তাৎক্ষণিক ফলাফল যাচাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান  অধিকার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মেধা যাচাই পরিক্ষার আয়োজন বিষয়ে নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করা জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যাশায় আমরা সারা নাগরপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেধা যাচাই পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি ও এরই বাস্তবায়ন হিসেবে সর্ব প্রথম ৩৪ নং তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই পরিক্ষায় আয়োজন করি।
 এছাড়াও উপস্থিত ছিলেন, মো: ইউসুফ আলী খান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, হায়দার আলী, বিদুর আলী, তেবাড়িয়া জনতা কলেজ বাংলা প্রভাষক মো: রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মো: আওলাদ হোসেন সহ শিক্ষক ও শিক্ষকাবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।