রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে হেলমেটবিহীন মটর সাইকেল চালানোর অপরাধে জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলায় হেলমেট না পড়ায় ও মাস্ক ব্যবহার না করায় অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে নবাবগঞ্জের বিভিন্ন স্থানে এই  অভিযান পরিচালনা করা হয় ।
মাইকিংসহ শত প্রচারেও ফিরছে না সচেতনতা, ট্রাফিক আইন অমান্যকারীদের  জরিমানা করে ট্রাফিক পুলিশ। এবারের অভিযানটি ভিন্ন, সড়কপথে দুর্ঘটনার হার কমাতে ও করোনা সংক্রমণের হার রোধে মাস্ক ব্যবহারকল্পে নবাবগঞ্জ   উপজেলার বিভিন্ন এলাকার  মোটরসাইকেল আটক করে এবং জরিমানা করা হয়।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ এবং ৬৬ধারায় হেলমেটবিহীন মটর সাইকেল চালানো এবং অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে  মামলা ও জরিমানা করা হয়।
এসময় সহযোগীতা করেন দিনাজপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ হানিফ মন্ডলসহ নবাবগঞ্জ থানার পুলিশ।
দিনাজপুর থেকে আগত ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সহিদুর রহমান বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেটববিহীন কেহই যেন মটর সাইকেল নিয়ে বের না হয় কারন এই মটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী তার জন্য সচেতনতা সৃষ্টি পাশাপাশি মাস্ক পড়তেও উদ্বুদ্ধ করছি যারা হিলমেটবিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।