রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী হাসপাতালের দেওয়াল ঘেঁষে স্থাপনা উচ্ছেদের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল ঘেঁষে অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ , মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছে আটোয়ারীর সুশিল সমাজ। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম-এর আহবানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পাকা সড়কে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, গুঞ্জরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামু, বিশিষ্ট ব্যবসায়ী তাছাফুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধার সন্তান আল মামুন বিপ্লব প্রমুখ। বক্তারা বলেন, একটি অর্থলোভী মহল বৃহত্তর স্বার্থের দিকে না তাকিয়ে নিজের পকেট ভারী করে একটি অদৃশ্য শক্তির ছত্রছায়ায় দাপটের সাথে হাসপাতালের দেওয়াল ঘেঁষে দোকান ঘর নির্মাণ করছে। এহেন কার্যক্রম সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। অবৈধভাবে নির্মিত দোকানঘরগুলি হাসপাতালের সম্মুখ থেকে উচ্ছেদ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।