রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় অভিযানে ১০টি প্রতিষ্ঠানে ২৪ হাজার হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। থানা পুলিশের সহায়তায় বুধবার সকালে অভিযান পরিচালনা করেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র।

অভিযানে উপজেলার পয়সারহাট বন্দরে ঘোষ মিষ্টির দোকানে পচা দধি পাওয়ায় মালিককে ৩হাজার টাকা, মীম এন্টার প্রাইজে মেয়াদ উর্ত্তীন অষুধ পাওয়ায় মালিক হেমায়েত মিয়াকে ২হাজার টাকা, মধু এন্টার প্রাইজের মুল্য তালিকা না থাকায় ২হাজার টাকাসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, এসআই খায়রুল হোসেন মিয়া।
এ ব্যাপারে বরিশাল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া বলেন, এই অভিযানের ফলে কিছুটা পরির্বতন হয়েছে ব্যবসায়ীদের মাঝে। মাইকিং করে সাধারণ লোকজনকে জিনিসপত্রের মেয়াদ দেখে ক্রয়ের অনুরোধ করেন তারা। ব্যবসায়ীদের সচেতন করার জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।