রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে সদর মডেল থানার অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
মৌলভীবাজার সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে সদর মডেল থানার অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায়  মৌলভীবাজার সদর মডেল থানার কনফারেন্স রুমে সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হকের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ আবু মিয়া চৌধুরী, ২নং মনুমুখ ইউনিয়নের এমদাদ হোসেন জুনু, ৩নং কামালপুর ইউনিয়নের মোঃ আপ্পান আলী, ৪নং আপারকাগাবালা ইউনিয়নের মোঃ ইমন মোস্তফা, ৫নং আখাইলকুড়া ইউনিয়নের শেখ মোঃ বদরুজ্জামান চুনু, ৬নং একাটুনা ইউনিয়নের মোঃ আবু সুফিয়ান, ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের আখতার উদ্দিন আহম্মদ, ৮নং কনকপুর  ইউনিয়নের রুবেল উদ্দিন, ৯নং আমতৈল ইউনিয়নের সুজিত চন্দ্র দাস, ১০নং নাজিরাবাদ ইউনিয়নের আশরাফ উদ্দিন, ১১নং মোস্তফাপুর ইউনিয়নের তাজুল ইসলাম তাজ ও ১২নং গিয়াসনগর ইউনিয়নের গোলাম মোশাররফ হোসেন টিটু উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলার ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর থানার ১২ জন বিট অফিসার নিজ নিজ বিটের চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে নিয়ে মৌলভীবাজার জেলার সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ চুরি ডাকাতি রোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় চেয়ারম্যানগণ পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণের জন্য সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমান সকল নব নির্বাচিত চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।