রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নিরাপদ পানি নিশ্চিত করতে স্মারকলিপি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর আভাস প্রশিক্ষণ কক্ষে প্রস্তুতি সভায় তথ্য সমৃদ্ধ নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি উন্নয়নে আটটি প্রস্তাবনাসহ স্মারকলিপি প্রস্তুত করে সকলের স্বাক্ষরসহ স্মারকলিপি আভাসের নেতৃত্বে বরিশালের আটটি উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালকের সমন্বয়ে সম্মিলিতভাবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের কাছে জমা দেয়া হয়েছে। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সিডিএস’র নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না, রান;র নির্বাহী পরিচালক রফিকুল আলম, এইড অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মনির জামান, এবিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুস ছালাম, সান এইড’র নির্বাহী পরিচালক আনিছুর রহমান চৌধুরী এবং এলটিএন’র সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন মিল্কী। অনুষ্ঠান সহযোগীতায় ছিলেন আবাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম এবং মোঃ আলী আহসান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।