রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে দুই জনের করোনা সনাক্ত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

নওগাঁর রাণীনগরে মঙ্গলবার পাঁচ জনের নমুনা পরীক্ষায় তিনজনের সংক্রমন সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, রাণীনগর উপজেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ৩৯২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯জন এবং সুস্থ্য হয়েছেন ৩৭৪জন। চলতি মাসের প্রথম থেকে এপর্যন্ত নতুন করে ৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাণীনগর হাসপাতালে মোট পাঁচ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাণীনগর উপজেলা শিক্ষা দপ্তরের ৩৪ বছর বয়সি একজন কর্মকর্তা, সদর বাজারের ৪২ বছর বয়সি একজন এবং নওগাঁ সদর উপজেলার ৩৪ বছর বয়সি একজনের দেহে সংক্রমন সনাক্ত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ইতি মধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের জনসমাগম নিরুৎসাহীত করতে এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করা হচ্ছে। এর পরেও যদি জনগন সচেতন না হয় এবং স্বাস্থ্য বিধি উপেক্ষা করে তাহলে আইন প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।