রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে সাদিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সোমবার বিকেলে উপজেলার রত্নপুর গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র ফয়সাল হাওলাদারের সাথে গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামের রাসেল সরদারের নবম শ্রেণী পড়ুয়া কন্যার বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে ওই ছাত্রীর পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিয়ে বন্ধ করা হয়। এসময় বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের পিতা রাসেল সরদারকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদানের পাশাপাশি কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।