রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা২০১৮ কার্যকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় প্রনিত অংশগ্রহণ মূলক গ্রামীণ মূল্যায়ন এর খসড়া রিপোর্টের উপর এক দিন ব্যাপী মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯ টার সময় পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (PRA) আয়োজিত উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও অতিঃ সচিব মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক আলমগীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও নারগিস সরকার। এ সময় পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সাভার উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ইউপি চেয়ারম্যানগন ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।