রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শীতার্তদের মাঝে নওয়াপাড়া প্রেসক্লাবের কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

যশোরের অভয়নগর উপজেলার শীতার্ত মানুষের মাঝে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গিরের সহায়তায় নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে ১৭ জানুয়ারি (সোমবার) দুপুরে প্রেসক্লাব হলরুমে শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, যুগ্ন সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দপ্তর সম্পদক মো: শাহিন আহম্মেদ, ক্রিড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন সাংবাদিক কল‍্যাণ ট্রাস্টের কোষাদক্ষ মল্লিক খলিলুর রহমান সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রাধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গির নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।