রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দরে ভারতীয় হেলপার নিজ গাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

ভারত থেকে বিস্ফোরকদ্রব্য নিয়ে আসা লিনগালা নারসিম হোলা (৪৩) নামে এক ভারতীয় হেলপার নিজ গাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সকাল ৭টার দিকে বেনাপোল বন্দরের ৩১ নং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বন্দর পরিচালক মনিরুজ্জামান, র‌্যাব, বেনাপোল পোর্ট থানা পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল বন্দরে কর্তব্যরত আনসার এর পিসি আবুল কালাম আজাদ বলেন, কর্তব্যরত আনছার সদস্যদের মাধ্যেমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সে তার নিজ ট্রাকে গলায় রশি দিয়ে ঝুলে আছে। পরে থানা ও বন্দর কর্তৃপকে আমরা বিষয়টি অবহিত করি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, গত ১৫ জানুয়ারী ভারত থেকে ১১ টি ট্রাকে বিস্ফোরক আসে বেনাপোল বন্দরে। এই সব ট্রাকের একটি ট্রাকের হেলপার ছিল নারসিম হোলা।

এ বিষয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ধারণা করা হচ্ছে কোনো অজ্ঞাত কারণে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।