রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

“ সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ”স্লোগান নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন প্রিন্স, বিএডিসি (বীজ) পঞ্চগড়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোজাহারুল ইসলাম, পঞ্চগড় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মোঃ আবু এহিয়া । পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় ১০০জন পাটচাষী অংশ গ্রহণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।