রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে পুন: ভোট গ্রহনের দাবীতে নৌকা প্রার্থীর সংবাদ সম্মেলন  

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নে ৫ই জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের ৩নং ওয়ার্ডের সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুন: ভোট গ্রহনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ছাইদুল ইসলাম। সোমবার (১৭ই জানুয়ারী) নান্দাইল প্রেসকাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিংরইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকার প্রার্থী মো. ছাইদুল ইসলাম বলেন, মোটরসাইকেল প্রতীকধারী সতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম তাঁর লোকজন দিয়ে সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে হামলা চালিয়ে অবৈধভাবে মোটরসাইলেক প্রতীকের ব্যালটে সীল মারে। এসময় প্রিসাইজিডিং অফিসারের নির্দেশে পুলিশ বাহিনী ২০-৩০টি গুলি ব্যবহার করে। পরে তরিগরি করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে বিজয় ঘোষণা করা হয়। এছাড়া তিনি আরও বলেন, উক্ত ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পরপরই অনতিদূরে আওয়ামীলীগের অফিস কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাংচুরের ঘটনায় তিনি নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে মামলাটি এফআইআরভূক্ত হয়েছে। পরিশেষে নৌকার প্রার্থী ছাইদুল ইসলাম অবৈধভাবে বিজয়ী প্রার্থী সাইফুল ইসলামের নাম গেজেটে তালিকাভূক্ত না করে সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট বাতিল করে ওই কেন্দ্রের পুন: ভোট গ্রহনের দাবী জানান। এ বিষয়ে নৌকার প্রার্থী ছাইদুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর বরাবর অভিযোগ দায়ের করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।